"মায়ার বাঁধন হতে দূরে না সরে, লিখেছি তব নাম বুকের পরে, পল্লীর ছায়াময় তোমার আসন, এ মোর বন্ধন ভাই মায়ার বাঁধন।
কবিতার ছন্দ আর গানে গানে মোড়ক উম্মোচন হলো কবি মোঃ কামরুজ্জামানের প্রথম কাব্যগ্রন্থ "মায়ার বাঁধন"।
খাগড়াছড়ির গুইমারা উপজেলার অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুইমারা কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক রুবায়েত মাহমুদ হাসিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা সাব জোন কমান্ডার মেজর মুফতি মাহমুদ জয়, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রাণি ত্রিপুরা, খুলনা সাহিত্য মজলিসের সদস্য বিশিষ্ট কবি ও লেখক শেখ সফর আলী, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা কবি কামরুজ্জামানের ভূয়সী প্রশংসা করে বলেন ইংরেজি প্রভাষক হয়েও তিনি বাংলা সাহিত্য চর্চার অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা সত্যিই প্রশংসার দাবী রাখে। এসময় বক্তারা সাহিত্য রচনায় কবি কামরুজ্জামানের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।
জেড





