যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ২৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
শুক্রবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডের সেমকো সিএনজি ষ্টেশন থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান রাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
এ এস আই সুমন রায় ও এটি এস আই উজ্জল এ অভিযানে নেতৃত্ব দেন। এ ব্যাপারে কালিহাতী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান কামরুজ্জামান।
এআর





