নোয়াখালীর যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে (২৪) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

এলাকা বাসি জানায়, আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে ইউনিয়নের দক্ষিণ চরশুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ এওজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট বলেন, এওজবালিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যা করেছে তা আমরা এখনও জানতে পারিনি।

বিষয়টি নিশ্চিত করে সুধারাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

মুহিব