দেশব্যাপী ইসলামী ছাত্রশিবিরসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গুম, হত্যা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী কাফরুল থানা।
রোববার সকাল ৮টায় রাজধানীর মিরপুর ১৩ তে অনুষ্ঠিত উক্ত মিছিলে নেতৃত্ব দেন জামায়াত ইসলামী কাফরুল থানা আমীর অধ্যাপক আনোয়ারুল করিম।
মিছিলে আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ভাসানটেক থানা সেক্রেটারি আলাউদ্দিন মোল্লা, কাফরুল শিবির সভাপতি শামিম আহমদ সহ প্রমূখ।
ইআর





