নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াতে ইসলামের কর্মপরিষদ সদস্য মাসুম মোস্তফাকে ডিবি পুলিশ আটক করেছে।

মঙ্গলবার বিকাল ৩টার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

নেত্রকোনা ডিবির ওসি একেএম কাউসার আহমেদ জানান, নাশকতা সৃষ্টির পায়তারার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

এসএইচ