রাজধানীর সায়েদাবাদে বাসের ধাক্কায় আলিমুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সায়েদাবাদ রেলক্রসিংয়ের পূর্ব পাশে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এ দুর্ঘটনা ঘটে।

পথচারী দুলাল জানান, গাড়ির ধাক্কায় ওই বৃদ্ধ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, নিহতের বাড়ি রাজবাড়ী জেলায়।

এমকে