নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
নিহতের নাম চম্পা বেগম (২৬)। তার স্বামীর নাম মিন্টু বিশ্বাস (৩৫)।
রোববার লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল সাড়ে ৭টার দিকে চম্পা মারা যান।
লোহাগড়া থানার এএসআই আব্দুল মতিন সরদার জানান, পারিবারিক কলহের জেরে শনিবার রাতে নিজ বাড়িতে চম্পাকে মারপিট করেন মিন্টু বিশ্বাস। পরে চম্পাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় মিন্টুকে লোহাগড়া থেকে আটক করা হয়েছে।
মিন্টু লোহাগড়া উপজেলার ঘাঘা গ্রামের জাফর মোল্যার ছেলে।
লোহাগড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, ‘স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে।’
কেএইচ





