সাতক্ষীরা পাটকেলঘাটায় ৩৮ হাজার জালটাকাসহ একজনকে গ্রেফতার করেছে স্থানীয় জনতা।
জানা গেছে, পাটকেলঘাটা থানার গরুহাটা রোডের শংকর সুষ্টোর থেকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে তৈলকুপী গ্রামের শহিদুল সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) শংকর সু-স্টোরে জুতা কেনার জন্য আসে।
ক্রেতা জাহিদ হাসান দোকানদারকে ৫ শ টাকার নোট দিলে, নোটটি জাল বলে সন্দেহ হলে দোকানদার তার সঙ্গে চ্যালেঞ্জ করে।
এ সময় তার কাছ থেকে আরো ৭৫ খানা ৫ শ টাকার জাল নোট পাওয়া যায়। পরে তাকে পুলিশে সোপর্দ করে জনতা।
পাটকেলঘাটা থানার অফিসার ইন চার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা তাকে থানায় নিয়ে আসি। তার কাছে একই নাম্বারের সবুজ রংঙের ৭৬ খানা ৫ শ টাকার নোট পাওয়া গেছে যার প্রত্যেকটির নাম্বর খ ঢ ০১৮৩৮৩১। বর্তমানে জাহিদুল নানার বাড়ি লালচন্দ্রপুর গ্রামে বসবাস করে। এ ব্যাপারে পাটকেলঘাটা থানায় মামলা হয়েছে।
কেএইচ





