ফজরের নামাজের আগে একটু হাঁটতে বেরিয়েছিলেন পঞ্চাশোর্ধ এই ব্যক্তি। সচিবালয়ের প্রাইভেটাইজেশন অফিস সহকারী তিনি। আচমকা তিন-চারজন ছিনতাইকারী তাকে ঘিরে ফেলে। পকেটে থাকা দুটি মোবাইলও নিয়ে যায়। এবং ধারালো ছুরির আঘাতে তাকে গুরুতর জখম করে ছিনতাইকারীরা।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর সায়েদাবাদের আইডিয়াল স্কুলের দক্ষিণ পাশে এ মর্মান্তিক ঘটনা ঘটে। গুরুতর আহত ফুল মিয়া এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন।
ফুল মিয়ার পিতা মৃত মনির উদ্দিন। গেন্ডারিয়ার দয়াগঞ্জ মেডিকেলের পাশে তাদের বাসা। তার মুখে পেটে হাতে ও শরীরের বিভিন্ন অংশে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
সকাল সাড়ে ৬টার দিকে সোলেমান নামের এক স্বজন ফুল মিয়াকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।
এমই





