সারা দেশে প্রায় ২০০টি খাদ্য গুদাম ব্যবহার অনুপযোগী বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম।

রোববার বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী জানান, খাদ্য গুদাম সংস্কারপূর্বক চালু করার পরিকল্পনা ইতোমধ্যে সরকার গ্রহণ করেছে এবং এ খাতে অর্থবছর ভিত্তিক বাজেট বরাদ্দ বাড়ছে। ২০১৩-১৪ অর্থবছরে ২০ কোটি ৩৯ লাখ, ২০১৪-১৫ অর্থবছরে ১৯ কোটি ১ লাখ এবং ২০১৫-১৬ অর্থবছরে ২৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এমআর