হরতালে নাশকতার আশঙ্কায় ফরিদপুরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের সাবেক আমিরসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দিনগত রাতে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছেন কোতয়ালি থানা পুলিশ জেলা জামায়াতের সাবেক আমির দেলোয়ার হোসেন ও তার ছেলে ওয়ার্ড শিবিরের অর্থ সম্পাদক তাহের হোসেন।

এছাড়া অন্য কয়েকটি থানায় মনির হোসেন, সিদ্দিক মোল্লা, রাসেল মাতুব্বর, কুটি মিয়া, হারুণ শেখ, মোক্তার হোসেন, ওবায়দুর রহমান এবং জালাল মোল্লা নামে আরো ৮ জনকে আটক করা হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার এবিএম জাকির হোসাইন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।

কেএইচ