চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাশনাল স্ট্যান্ডার্ড  অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে যোগ দিতে শনিবার সকাল সাড়ে দশটায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে পৌঁছান তিনি।

দুর্যোগপূর্ণ অবস্থায় জনগণের পাশে দাঁড়ানোর জন্য জহুরুল হক ঘাঁটিকে ‘ন্যাশনাল ফ্লাগ' উপহার দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নগর পুলিশ।

বিমানবন্দর এলাকাকে ঘিরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নগর পুলিশের এক উর্ধ্বতন কর্মকর্তা।

জেএ