শরীরের তাপমাত্রা বেশি থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসা দুই যাত্রীকে হাসপাতালে পাঠিয়েছে ঢাকার বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজ (২১ মার্চ) শনিবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তারা।

বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে শরীরের তাপমাত্রা বেশি থাকায় সরাসরি তাদের রাজধানীর উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান এই তথ্য নিশ্চিত করেছেন।

চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৭৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি।

বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইসে এ পর্যন্ত ১১ হাজার ৩৯৮ জন প্রাণ হারিয়েছেন। শুধু ইতালিতেই গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬২৭ জন। এনিয়ে দেশটিতে ৪ হাজার ৩২ জন মারা গেল। এর আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল ৩ হাজার ৪০৫ জন। খবর বিবিসি ও আল-জাজিরার।

এমবি