জামালপুরের সরিষাবাড়িতে বন্যার পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু। উপজেলার আওনা ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) বেলা ১২টায়।
স্থানীয়রা জানিয়েছেন, চারপাশে বন্যার পানি ওঠায় পাড়াপাড়ের জন্য পরিবারের সদস্যরা ভেলা ব্যবহার করতেন। বৃহস্পতিবার ওই ভেলায় ওঠে একই বাড়ির ওই পাঁচ শিশু। এসময় ভেলা উল্টে গিয়ে তাদের মৃত্যু হয়।
প্রসঙ্গ, গত বুধবার ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চরমছলন্দ কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ছেলেটির নাম তারেক মিয়া (৭)। সে চরমছলন্দ কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং চরমছলন্দ মুদিপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে।
এএস





