গাইবান্ধার-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে আহত শিশু শাহাদত হোসেন সৌরভ বার্ষিক পরীক্ষায় অংশ নিতে পারছে না।
রোববার থেকে চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভের পরীক্ষা শুরু হয়েছে।
সৌরভ উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ গ্রামের সাজু মিয়ার ছেলে ও গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
সাজু মিয়া জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ২৪ দিন চিকিৎসা শেষে ২৬ অক্টোবর ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন তারা। কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ না হওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারছে না সৌরভ।
শিশু সৌরভ জানায়, হাঁটতে গেলে দু’পায়ে তীব্র ব্যথা করে। তাই স্কুলে যেতে পারেনি সে। বাড়িতেও লেখাপড়া হয়নি। তাই পরীক্ষা দিতে পারছে না। তবে পরীক্ষা না দিতে পারায় তার খুব খারাপ লাগছে।
গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ গোপালচরণ এলাকায় এমপি লিটনের পিস্তলের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় শিশু সৌরভ। পরে ওই ঘটনায় গ্রেফতার হয়ন এমপি লিটন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
এমএম





