শিক্ষকের উপর হামলা ও ছাত্রী নির্যাতনকারীদের বিচারের দাবীতে এক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতির হাতিয়া উপজেলা শাখা। সম্প্রতি হাতিয়া উপজেলার এএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় শিক্ষক সমিতির সভাপতি মো: মোজাম্মেল হক তাঁর লিখিত বক্তব্যে জানান, শনিবার হাতিয়া উপজেলার চরকিং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম কাজলকে কতিপয় সন্ত্রাসীরা রাস্তায় লাঞ্চিত করে তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়।
সন্ত্রাসীরা এ নিয়ে বাড়াবাডি করলে শিক্ষক কাজলকে প্রাননাশ করা হবে বলে হুমকি দিয়ে যায়। এ ব্যাপারে হাতিয়া থানায় ফখরুল ইসলাম বাদী হয়ে রিয়াজ উদ্দিন (৩০) ও রাসেল উদ্দিন (২৭) কে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে গত শনিবার সকাল ৯.৩০ ঘটিকার সময় স্কুলের গেইট হতে এএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী নুরজাহান আকতার স্মৃতিকে অপহরন ও শারীরিক নির্যাতনকারী আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী করা হয়। অন্যথায় আরো কঠোর কর্মসুচী ঘোষনার হুমকি দেয়া হয় এই সংবাদ সম্মেলনে। এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু নোমান মো: হাছানসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএনজে





