রাজধানীর মিরপুর-১ এ সনি সিনেমা হলের পাশে ‘নাসিম প্লাজা’ মার্কেটে আগুন লেগেছে। দমকল বাহিনীর সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর ১৫টি ইউনিট কাজ করছে।

দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) মোহাম্মদ আলী জানান, কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় তা জানা যায়নি। দমকল বাহিনী আগুন নির্বাপণের চেষ্টা করছে।

এএইচ