নেত্রকোনার পূর্বধলায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটে ৫ ওষুধ বিক্রেতাকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। এসময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ওষুধ আগুনে পুড়িয়ে ফেলা হয়।
জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার প্রণয় চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





