গাইবান্ধা জেলা শহরের বাউল আব্দুল কাফির অন্য সবার মত নন। নিজের প্রতিবন্ধিতাকে জয় করতে কন্ঠে ধারন করেছেন সুরের মায়াবী প্রেম।

আধুনিক,ভাটিয়ালী,রংপুরের ভাওইয়া কখন বা লালন শুনিয়ে মানুষ কে মুগ্ধ কেরে চলেছেন এই কন্ঠ শ্রমিক।

গান থেকেই চলছে তার সংসারের চাকা।গত ৩৬ বছর ধরে টার্মিনাল,ট্রেন স্টেশনে কিংবা হাট-বাজারে বেজেই চলছে বাউল আব্দুল কাফির কন্ঠ।শ্রোতারা তার গান শুনে আনন্দে অর্থ দিয়ে থাকেন কিন্তু বাউল নিজে কতটা আনন্দিত সে খবর কি কেউ রাখেন ?
গ্রাম থেকে প্রতিদিন শহরে আসে সন্ধা হলে আবার চলে যান নিজ গ্রাম মধ্য গিদারীর।আর এইভাবে চলছে দৃষ্টি প্রতিবন্ধি বাউল আব্দুল কাফির জীবন।

সমাজের বিত্তবান ও সাংস্কৃতিক কর্মীরা বাউল আব্দুল কাফির পাসে দাঁড়ালে তিনি তার সাংস্কৃতিক চর্চা আরো অনেক দুর নিতে পারবেন এই প্রচারবিমুখ বাউল।

সোহেল/নাজিব