রাজধানীর কাফরুলে একটি বাসা থেকে মাহমুদা আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত মাহমুদা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অডিটর মো. জহিরউদ্দিন (৪৫) এর স্ত্রী।
বুধবার রাত ১২টার দিকে মিরপুর ১৪ নম্বর সেকশনের ন্যাশনাল হাউজিং এলাকার একটি বাসার চতুর্থ তলার এ ঘটনায় পুলিশ নিহতের স্বামীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
কাফরুল থানার ওসি শিকদার মোহাম্মদ শামীম বলেন, প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটা আত্মহত্যা। জহিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি জানান, ওই বাসার চতুর্থ তলায় দুই ছেলেকে নিয়ে থাকেন মাহমুদা ও জহিরউদ্দিন। বুধবার রাতে রান্নাঘর থেকে একটি বটি এনে গলা কেটে আত্মহত্যার চেষ্টা চালান মাহমুদা। এ সময় তার ছোট ছেলে মাহী সঙ্গে ছিল।
তিনি জানান, মাহীর চিৎকারে ছুটে আসে তার বড় ভাই মারুফ। এ সময় বাথরুম থেকে ছুটে এসে স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান জহির। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহমুদাকে মৃত ঘোষণা করেন। ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এমই





