বিয়ের প্রলোভনে প্রতারণা করে এক তরুণীকে অপহরণ অতঃপর অভিভাবকের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার ও অপহৃত তরুণীকে উদ্ধার করেছে কুষ্টিয়া র্যাব-১২ সিপিসি-১-সদস্যরা।
শুক্রবার দুপুরে র্যাব-১২, সিপিসি-১-র কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আলী হায়দার এক সংবাদ সম্মেলনে জানান, গ্রেফতারকৃত অপহরণ চক্রের সদস্য সাইসফুল ইসলাম অনিক (২৪) ও সহযোগী অনিকের মা আনোয়ারা বেগম। এ ছাড়াও তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে গাজীপুর থেকে অপহৃত ওই তরুণীকে ২৩ ডিসেম্বর অপহরণ করে। পরে বিভিন্ন স্থানে অবস্থান করে পরিবারের নিকট মুক্তিপণ দাবি করছিল।
গাজীপুর থানা ও র্যাব-১-এ দেয়া অপহৃতার বাবার অভিযোগের ভিত্তিতে র্যাব সদস্যরা গতরাতে দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রমে অভিযান চালিয়ে অপহৃতাকে উদ্ধারসহ অপহরণ চক্রের দুই সদস্য মৃত বায়েজিদ মন্ডলের ছেলে সাইফুল ইসলাম ও তার মা আনোয়ারা বেগমকে গ্রেফতার করে।
তাদের বিরুদ্ধের সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
কেএইচ





