‘মানুষ মানুষরে জন্য,জীবন জীবনরে জন্য’স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বোয়ালিয়া থানার হাদির মোড় এলাকায় চারজন কলেজ ছাত্রের নিজ উদ্যোগে গরিব ও কর্মহীন মানুষের পাশে দাড়ালেন মোঃ রাব্বি ইসলাম, আব্দুল্লাহ আল সালেহ (আরাফ), তাওফিক হোসেন, মোঃ হামযা হাসান। দুস্থদের মধ্যে খাদ্য ত্রাণ-সামগ্রী বিতরণ করেন তারা।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ ত্রাণ-সামগ্রী বিতরণ করেন তারা।

বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকায় অসহায়, দরিদ্র, নিম্নআয়ের র্কমহীন অর্ধশতাধিক মানুষরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসেন। প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, তেল ১ লিটার, আলু ২ কেজি, লবন ১ কেজি, মরিচ ১ প্যাকেট, হলুদ ১ প্যাকেট ও সাবান রয়েছে।

এ বিষয়ে মোঃ রাব্বি ইসলাম বলেন, যতদিন আমাদের পক্ষে সম্ভব হয় আমরা চেষ্টা করবো গরিব ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ দেওয়ার জন্য। যাতে আমার এলাকার কোন গরিব মানুষ কষ্টে না থাকে।

এ বিষয়ে আরাফ, তাওফিক ও হামযা হাসান বলেন, এই এলাকার খেটে খাওয়া দিনমুজুর যারা র্কমহীন হয়ে পড়েছেন তাদের তালিকা তৈরি করে প্রত্যেকের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। পরবর্তীতেও এ খাদ্য সহায়তা প্রদান র্কমসূচি অব্যাহত থাকবে। 

এবিছিদ্দিক