করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৭১ জন।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৬৩৭ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২৪ হাজার ৪৮৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ১০৮ জন। এনিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২৪ জন।
শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১১ হাজার ৬৬১টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৫৯০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬১ লাখ ৫৬ হাজার ৩৬৩টি।
তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৪ লাখ ৮৯ হাজার ৫৬৫টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৭৯৮টি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ২৬ জন আর নারী ১৩ জন। দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন নয় হাজার ৪০৬ জন আর নারী মারা গেছেন তিন হাজার ৬৬৫ জন।
মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ২০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন সাতজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন সাতজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন চারজন আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন একজন।
তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১০ জন, চট্টগ্রাম বিভাগের ৬ জন, রাজশাহী বিভাগের ৭ জন, খুলনা বিভাগের ১১ জন, বরিশাল ও রংপুর বিভাগের আছেন ২ জন করে আর সিলেট বিভাগের আছেন ১ জন।
এমবি





