ঘন কুয়াশায় বন্ধ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল।

গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

জানা গেছে, ফেরি চলাচল বন্ধের কারণে দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় রয়েছে শতশত যানবাহন। দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। আটকা পড়া যানবাহনগুলোর মধ্যে শতাধিক বাস, পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো.জামাল হোসেন বলেন, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে ফের ফেরি পারাপার শুরু হবে।

এবিএস