রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।

গ্রেফতারকৃতদের মধ্যে ইয়াবা সম্রাট আলমসহ তার সহযোগীরা আছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব ২ এর একটি দল গোপন খবরে অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে তাদের আটক করে। বৃহস্পতিবার সকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি ফিরোজ কাউছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পশ্চিম ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সম্রাট আলমসহ চারজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আজ সকাল ১১টার দিকে কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জেড