ঝালকাঠির নলছিটি উপজেলার সুগন্ধা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে স্বপন খলিফা (২৫) নামের এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

আটককৃত স্বপন খলিফা বরিশাল রূপাতলীর জাগুয়া এলাকার মো: সাহেদ খলিফার ছেলে।

ইউএনও রুম্পা সিকদার বলেন, ইলিশ শিকারের অপরাধে আটক জেলেকে মঙ্গলবার সকালে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।