যশোরে শার্শা উপজেলার নারিকেল বাড়ীয়া গ্রামে ক্রিকেট খেলার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক শিশুকে মারধর করে মারাত্মকভাবে আহত করেছে স্থানীয় প্রভাবশালী মহলের সদস্যরা।

আহত শিশু হযরত আলী বর্তমানে নাভারন হাসপাতালে ভর্তি আছে। সে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের নারিকেল বাড়িয়া গ্রামের জামাল হোসেনের ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেন আলী ও আহতের পিতা জামাল হোসেন জানান, মঙ্গলবার বিকালে বাড়ীর পাশে কয়েকজন বন্ধু নিয়ে ক্রিকেট খেলছিল হযরত আলী। এসময় একটি বল পাশের ধানের চাতালের দেয়ালে লেগে সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এসময় উত্তেজিত হয়ে ঐ গ্রামের আজিত পালের ছেলে মহিউদ্দিন, কামাল, আলম ও প্রতিবেশী খোকন মিলে তাকে বেদম মারধর করে। এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে হত্যার হুমকি দেয়। স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় তারা।

এ বিষয়ে শার্শা থানার ওসি এম মশিউর রহমান জানান,এ বিষয়ে কেহ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

আহতের পিতা জামাল হোসেন ও মাতা-আদরী বেগম বলেন গরীব বলে কেহ সহযোগিতা করেননি তাদের। খোঁজ খবর নেয় নি কেহ। চেয়ারম্যান সাহেবকে বলা হয়েছে। বিচারের আশ্বাস দিয়েছেন তিনি। থানায় পুলিশ এখনও ঘটনাস্থলে যায়নি। প্রভাবশালী মহলের ভয়ে আতঙ্কে আছেন তারা। প্রশাসনের সহযোগিতা চান স্বজনেরা।

তার অবস্থা অনেকটা উন্নতির দিকে বলে জানান নাভারন বুরুজবাগান হাসপাতালের ডা: অশোক কুমার শাহা

নাসির/জেড