মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) ঊর্ধ্বগতির কারণে চলতি শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
গতকাল (২৩ এপ্রিল) শুক্রবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।
মাউশির আদেশে বলা হয়েছে, “কোভিড-১৯ মহামারির বিদ্যমান পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো।”
২০২০ সালের মার্চে দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। এ কারণে মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করা হয়। এ কার্যক্রমে শিক্ষার্থীদের নির্দিষ্ট বিষয়ের ওপর লিখে শ্রেণি শিক্ষকের কাছে জমা দিতে হতো।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে না পারায় পরীক্ষার পরিবর্তে অ্যাসাইনমেন্টের ওপর মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উন্নীত করা হয়। এ কার্যক্রম শুরু হয় চলতি শিক্ষাবর্ষে। কিন্তু আবারও করোনা মহামারির প্রকোপ বাড়া অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হলো।
এর আগে ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
এমবি





