রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবর থেকে হিযবুত তাহ্রীর লিফলেট বিতরণের সময় মো. ইসমাম (১৮) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ বলেন, রবীন্দ্রসরোবর থেকে হিযবুত তাহ্রীর লিফলেট বিতরণের সময় মঙ্গলবার সন্ধ্যায় মো. ইসমামকে আটক করে পুলিশ। তার কাছ থেকে এ সময় ১৫ থেকে ২০টি হিযবুত তাহ্রীর লিফলেট উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটক ইসমামের বাড়ি ধানমন্ডিতে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কেএইচ





