রাজধানীর শাহবাগে দুই বাসের পাল্লাপাল্লিতে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আহত হন বাসের চালক হেলপারসহ অন্তত ৪ জন।
হতাহতদের উদ্ধার করে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে বেলাল ও ঢাকা পরিবহনের দুটি বাস পাল্লাপাল্লি করতে গিয়ে একটি বাস ফুটপাতে উঠে পড়ে। এ সময় দু’জন পথচারী গুরুতরভাবে আহত হন।
তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় বেলাল পরিবহনের চালক নওয়াব আলী (৪৭) ও হেলপার জয়নুল ইসলাম (৪০) আহত হন।
এআই/





