সুনামগঞ্জের মধ্যনগরে বজ্রপাতে আলী হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সন্দীপ নামে এক শিশুও আহত হয়েছে।

রোববার সকালে বংশীকুণ্ডাদক্ষিণ ইউনিয়নের বাইনাউনা হাওরের মাঠে গরু চরানোর সময় এ ঘটনা ঘটে। নিহত হোসেন রমজান আলীর ছেলে।

ইউপি চেয়ারম্যান রাসেল আহমদ ঘটনার সততা নিশ্চিত করেছেন।

কেএইচ