চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি ট্রলার থেকে দুই লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে নৌবাহিনী।তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার ভোর ৫টার দিকে নৌবাহিনীর অ্যান্টি স্মাগলিং সেলের একটি টহল দল ইয়াবাগুলো উদ্ধার করে।
নৌবাহিনীর কমান্ডার জসিম উদ্দীন জানান, গতিবিধি সন্দেহজনক হওয়ায় নৌবাহিনীর টহল দলের সদস্যরা ট্রলারটিকে ধাওয়া দেয়।
এসময় মাঝিরা ট্রলারটি তীরবর্তী অঞ্চলে রেখে পালিয়ে যায়।পরে ট্রলারটিতে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার হয়
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





