অধিগ্রহণকৃত জমির মালিককে ৬০ দিনের মধ্যে ক্ষতিপূরণের বিধান করে পায়রা বন্দর প্রকল্প (ভূমি অধিগ্রহণ) আইন, ২০১৫ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞা এ তথ্য জানান।
এমকে





