রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান মামুন (৪০) যাত্রাবাড়ী পশ্চিম শেখদী এলাকায় থাকতেন। তিনি একটি বায়িং হাউসে চাকরি করতেন।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে হানিফ ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।
এমবি





