রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

রোববার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন কবির সঙ্গেথাকা কথাসাহিত্যিক স্বকৃত নোমান।

ল্যাবএইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বরেন চক্রবর্তীর অধীনে নির্মলেন্দু গুণ চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ডা. বরেন চক্রবর্তীবলেন, ‘শনিবার দুপুরে নির্মলেন্দু গুণ হঠাৎ অসুস্থ অনুভব করেন। আজ (রবিবার) দুপুর থেকে তার অসুস্থতার মাত্রা বেড়ে যাওয়ায় তাকে প্রথমে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তার হৃদরোগে আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বিকেলে ল্যাবএইডে হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।’

জেডআই