মেহেরপুরের গাংনী উপজেলার শীর্ষ সন্ত্রাসী মিলনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তেরাইল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সন্ত্রাসী মিলন উপজেলার তেরাইল মধ্যপাড়া এলাকার রেজাউল হকের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, সন্ত্রাসী মিলনের নামে ইটভাটায় চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায় ও ছিনতাইয়ের অভিযোগে গাংনী থানায় ৪টি মামলা রয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হবে বলে ওসি জানান।

এমকে