আলোচিত ফুলগাজী উপজেলার চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম ৪৭ হাজার ২৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী মিনার পেয়েছেন ৪২ হাজার ৮৯ ভোট। এছাড়া অপর প্রার্থী মোহাম্মদ সেলিম পেয়েছেন ৩৫৮ ভোট।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার ও ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহিদুর রহমান এ তথ্য জানান।
২০ মে ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরামকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। এর ফলে এ উপজেলায় চেয়ারম্যান পদটি শূন্য হয়।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





