যশোর জেলার আট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতাসহ বিভিন্ন মামলায় ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে কোতয়ালি থানা পুলিশ ১৩, চৌগাছা ৩, শার্শা ৮, ঝিকরগাছা ৫, বেনাপোল ৬, কেশবপুর ৪, মণিরামপুর ৭, অভয়নগর ৬ ও বাঘারপাড়া থানা পুলিশ তিনজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

যশোর জেলা পুলিশের কন্ট্রোল রুমের দায়িত্বরত জসিম উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। আটককৃতদের শুক্রবার যশোর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এমই