রাজধানীর পল্লবী এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক যুবতীকে (১৮) উদ্ধার করা হয়েছে। তিনি গণধর্ষণের শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
বুধবার পল্লবীর সেকশন-১২ এর আল আমিন ইন্টারন্যাশনাল স্কুলের কাছে রাস্তা থেকে উদ্ধার করা হয়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ওই নারীর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এআই





