ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত র‍্যালি শেষে মডেল রিসোর্স সেন্টার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান, মডেল কেয়ারটেকার মোশারফ হোসেন, জিসি জামাল হোসেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতারুল ইসলামসহ আরও অনেকে।

আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সবশেষে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মিলন/নাজিব