রাজধানীর গেণ্ডারিয়া থানা এলাকায় ডাকাত দলের গুলিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তিন ব্যক্তির আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন ইনস্টিটিউটে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
গেণ্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইমারত হোসেন জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান পরিচালনা করলে ডাকাতরা গুলি ছোড়ে। এ সময় গেণ্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান গুলিবিদ্ধ হন। তাঁকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলিভর্তি ম্যাগাজিন, কয়েকটি ধারালো ছুরি জব্দ করা হয় বলেও জানান এসআই ইমারত হোসেন।
এমই





