রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে ওই এলাকার গ্রামীণফোন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নগর পুলিশের (ডিএমপি) খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক গাড়িটিকে আটক করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এসআই আবদুর রহমান।

কেএইচ