রাজধানীর বংশালে ককটেল বিস্ফোরণে দেলোয়ার হোসেন (৩০) নামে এক যুবক আহত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে নবাবপুর ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

আহত দেলোয়ার হোসেন জানান, নবাবপুর ডাচ-বাংলা ব্যাংকের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হলে আমার পেটে এবং কপালে স্প্লিন্টার লাগে। আহত অবস্থায় আমি নিজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমকে