সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে ও ২০দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের ষড়যন্ত্রের প্রতিবাদে টানা অবরোধ ও হরতালের সমর্থনে মালিবাগে মিছিল করেছে রমনা থানা জামায়াত।
বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর মালিবাগে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রমনা থানা। মিছিলটি মালিবাগ রেলগেইট এলাকা থেকে শুরু হয়ে চৌধুরীপাড়া এসে সমাবেশে মিলিত হয়।
মিছিলের নেতৃত্বে দেন থানা জামায়াতের অফিস সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার।
মিছিলে আরো উপস্তিত ছিলেন, জামায়াত নেতা সিদ্দিকুর রহমান, সাইদুর রহমান, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান ও মুরাদ হোসেন প্রমুখ।
ইআর





