পুলিশকে নিয়ে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

শুক্রবার ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) এস এম জাহাঙ্গীর আলম সরকার এ প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি পাঠান।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ডিএমপি আসন্ন সিটি নির্বাচনে ভোটার জরিপের মাধ্যমে প্রার্থিদের জনপ্রিয়তা যাচাই করছে-এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন।

জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের কাজ জনগণের নিরাপত্তা দেয়া, আর পুলিশ তার সেই কাজটিই করছে। নির্বাচনে প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করা পুলিশের কাজ নয়।

ভবিষ্যতে ডিএমপিকে জড়িয়ে ভিত্তিহীন প্রতিবেদন ছাপানো থেকে বিরত থাকতেও গণমাধ্যম কর্মীদেরকে অনুরোধ করেছেন তিনি।

এআই/জেডআই