কক্সবাজার শহরের ঘোনাপাড়া এলাকা থেকে মো. মামুন (৩০) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার নুরুল হক ড্রাইভারের ছেলে।

কক্সবাজার সদর থানার এএসআই নুরুল হক জানান, মামুন অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

ওএফর