রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তুচ্ছ ঘটনায় এক নসিমন চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত জয়নাল মোল্লা (২৬) উপজেলার উজানচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বকারটিলা গ্রামের মজিদ মোল্লার ছেলে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে দুর্বৃত্তদের হামলায় আহত হওয়ার পর দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

এ ঘটনয় বিক্ষুব্ধ এলাকাবাসী হত্যাকাণ্ডৈর প্রতিবাদ ও খুনিদের দ্রুত গ্রেফতার করতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।

নিহতের ভাই বাদি হয়ে শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার বেলা ১১টার দিকে মামলার ৫ নং আসামি এরশাদ প্রামানিককে (২৬) গ্রেফতার করেছে। তিনিবকারটিলা গ্রামের মোসলেম প্রামানিকের ছেলে।
এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার

ওএফ