ঝিনাইদহ সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আকামত মীর নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন ১০ জন।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার ছয়াল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, ছয়াল গ্রামের আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে দুই পক্ষের লোকজন ঢাল, ভেলা, সড়কি, রামদা, লাঠি-সোঠা নিয়ে তুমুল সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
এদের মধ্যে আকামত মীরকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এইচ ই





