ছেলে আবদুল্লাহিল আমান আযমীর খোঁজ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আহবান জানিয়েছেন তার মা সৈয়দা আফিফা আযম।
সোমবার বিকেলে এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।
বিবৃতিতে তিনি বলেন, আমার ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমীকে তার বাসা থেকে ২২ আগস্ট অজ্ঞাতনামা ২০-৩০ জনের একদল লোক জিজ্ঞাসাবাদের জন্য উঠিয়ে নিয়ে যায়।
আজ আটদিন হতে চললো অথচ সে কোথায় কি অবস্থায় আছে তা আমি জানিনা। তার কোন খোঁজ-খবর না পেয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।
আমার পুত্র প্রায় দীর্ঘ ৩০ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে কাজ করেছে।
সামরিক জীবন শেষে নিজ দেশের উন্নয়নের জন্য সে শিক্ষা ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। সে কখনও কোন রাজনৈতিক দলের সাথে ছিল না, এখনও রাজনীতি করেন না।
এই বৃদ্ধা বয়সে আমার ছেলেকে এভাবে নিয়ে যাওয়ায় আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছি এবং তার স্ত্রী ও সন্তানাদি দারুন উদ্বেগ- উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
তাই মানবিক দৃষ্টিকোন থেকে বিষয়টি বিবেচনা করে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি।
এসএম





