ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে আড়াই ঘণ্টা বইমেলা বন্ধ থাকার পর আজ বিকেলে আবার খুলে দেওয়া হয়েছে বইমেলা।
মেলা কমিটির সদস্যসচিব জালাল আহমেদ জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বইমেলা খুলে দেওয়া হয়েছে। মেলা চত্বরে পানি জমে থাকায় স্টলগুলোতে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ রাখা হয়েছে। পানি সরানো শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ করা হবে।
প্রতিদিন বেলা তিনটার দিকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত মেলা চলে।
এর আগে আজকের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বইমেলা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। আজকের বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে ৫০ টির বেশি স্টল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংখ্যাটা আরও বেশি হতে পারে। মেলার বাউন্ডারিগুলো ভেঙে গেছে। বৃষ্টির পানি আটকে আছে মেলা চত্বরে। মেলায় ৪০২টি প্রতিষ্ঠানের ৬৫১টি স্টল আছে।
জেএইচ





